অলিউল্লাহ নোমান
বছরজুড়ে আলোচিত ছিল গুম, নদী-নালায় অজ্ঞাত লাশ। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মাইক্রোবাসে উঠিয়ে নেয়ার পর আর খোঁজ মেলে না। কারও কারও লাশ পাওয়া গেলেও অনেকে একেবারেই নিখোঁজ। লাশটি পর্যন্ত মেলে না। পরিবার পরিজন খোঁজাখুঁজির পর আশায় বুক বেঁধে থাকেন লাশটি অন্তত পাওয়া যাবে। কোথাও অজ্ঞাত লাশের সংবাদ পেলে সেখানে ছোটেন তারা। একটি অজ্ঞাত লাশের খোঁজ পেলে দশটি পরিবারও হাজির হন হাসপাতাল মর্গে।
বিভিন্ন মানবাধিকার সংগঠনের হিসাব ও পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত বছরে শুধু ঢাকা থেকে ৩০ জনের বেশি গুম হয়েছে। লাশ পাওয়া গেছে মাত্র ১০ জনের। বাকিরা সবাই নিখোঁজ রয়েছেন মাসের পর মাস ধরে। গত ২৮ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদে বলা হয়, রাজধানীতে ৪ ব্যক্তি ২১ দিন ধরে নিখোঁজ। ২০ ডিসেম্বর প্রকাশিত সংবাদে বলা হয়, চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজ হওয়ার পর লাশ উদ্ধার। ১৮ ডিসেম্বর প্রকাশিত সংবাদ বলা হয়, এবার পুলিশ সদস্য নিখোঁজ। ১৮ ডিসেম্বর আরেকটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদে বলা হয়, অপহরণের পর ১৬ পরিবারে হাহাকার। তাদের অনুসন্ধানী সংবাদটিতে আরও বলা হয়, এক বছরে রাজধানী ও আশপাশ এলাকা থেকে ২৭ জনকে অপহরণ করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে। এর মধ্যে ১১ জনের লাশ পাওয়া গেলেও বাকি ১৬ জন নিখোঁজ।
১৬ ডিসেম্বর জাতীয় দৈনিকগুলোতে আরও একটি সংবাদ প্রকাশিত হয় অপহরণ নিয়ে। সংবাদটিতে বলা হয়, ফরিদপুরে পাঁচজন নিখোঁজ। তাদের আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকধারীরা ধরে নেয়ার পর খোঁজ মিলছে না। ১৬ ডিসেম্বর অপহরণের পর লাশ উদ্ধারের আরও একটি সংবাদ প্রকাশিত হয় জাতীয় দৈনিকগুলোতে। যশোর বিএনপির জনপ্রিয় নেতা নাজমুল ইসলাম ঢাকায় অপহরণের পর হাজিপুরে লাশ পাওয়া গেছে। ১৫ ডিসেম্বর জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদে বলা হয়, সাভারে অপহৃত হওয়ার পর এক মাস ধরে ব্যবসায়ীর হদিস নেই। একই সংবাদে বলা হয়, কিশোরগঞ্জে দুই বন্ধু নিখোঁজ। ১৫ ডিসেম্বর অপর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদে জানা যায়, ভোলার বোরহানউদ্দিন থেকে বিদেশগামী যাত্রীকে বিদায় জানাতে ১১ নভেম্বর ঢাকায় এসেছিলেন ৭ জন। ওইদিন দুপুরে মালিবাগ এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। কিছুক্ষণ পর ছেড়ে দেয়া হয় তাদের ২ জনকে। ঘটনার ১০ দিন পর আশুলিয়া এলাকা থেকে তাদের একজনের লাশ উদ্ধার করা হয়। বাকি ৪ জনের খবর মিলছে না। একইদিন আরও একটি সংবাদ ছিল, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ ২৯ নভেম্বর থেকে নিখোঁজ। ১৪ নভেম্বর জাতীয় দৈনিকগুলোতে প্রকাশিত খবরে বলা হয়, ধলেশ্বরীতে আরও ৩টি লাশ উদ্ধার। একইদিন অপর একটি পৃথক সংবাদে বলা হয়, বরগুনার দক্ষিণে সাগরে লাশ ভাসছে।
১০ ডিসেম্বর বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ অনুযায়ী ঢাকার হাতিরপুল এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ৩ জনকে অপহরণ করা হয়। পরেরদিন পুলিশ মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়। লাশ দু’টি ছিল হাতিরপুল থেকে অপহৃত দুই ছাত্রদল নেতার। ২৩ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদে জানানো হয় পুলিশের সদস্য পরিচয়ে ঢাকার দয়াগঞ্জ থেকে ৩ তরুণকে ধরে নিয়ে হত্যা।
গুম, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণের পর লাশ উদ্ধার, নিখোঁজ হওয়ার পর আর খবর মিলছে না—এ ধরনের সংবাদ ছিল গত বছরজুড়ে। এতে দেশের মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ঘর থেকে বের হলে নিরাপদে ফিরতে পারবে কি-না বা নিজের লাশটি আত্মীয়স্বজন পাবে কি-না, এ নিয়ে মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ উত্কণ্ঠা বিরাজ করছে। গেল বছরটিতে গুম, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণের পর নিখোঁজ হওয়া বা লাশ এখানে-সেখানে পড়ে থাকার ঘটনায় উদ্বেগ-উত্কণ্ঠা বেড়ে যায় মানুষের মনে।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের ভাষায়, এগুলো হচ্ছে নতুনরূপে ক্রসফায়ার। তিনি বিভিন্ন সভা ও সেমিনারে দাবি করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ধরে নেয়ার পর খোঁজ পাওয়া যাচ্ছে না—এমন অভিযোগ বাংলাদেশ মানবাধিকার কমিশনেও আসছে। ইউনিফরম বা নির্ধারিত পোশাক ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী যাতে গ্রেফতার অভিযানে না যায়, সেজন্য তিনি সরকারের প্রতিও দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ধরে নেয়ার পর গুম হওয়ার ঘটনা শুরু হয়। ঢাকার ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণের পর থেকে দুই বছরেও কোনো খোঁজ মিলছে না। তার পরিবার এখনও জানে না চৌধুরী আলমের পরিণতি কী হয়েছে। এমন আরও অনেকে নিখোঁজ হয়েছেন বর্তমান সরকারের আমলে।
Sunday, 1 January 2012
Wednesday, 21 December 2011
রাজশাহীতে আইনশৃঙ্খলার চরম অবনতি : ২০টি হত্যাকাণ্ডের ১৭টি গুপ্তহত্যা : গ্রেফতার হয়নি জড়িতরা, আতঙ্ক
রাজশাহী অফিস
রাজশাহীতে বেড়েছে গুপ্তহত্যার ঘটনা। গত সাড়ে তিন মাসে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ২০টি। এর মধ্যে অপহরণ করে অথবা অজ্ঞাত স্থানে হত্যা করে অন্য স্থানে নিয়ে গিয়ে লাশ ফেলে দেয়া হয়েছে ১৭টি। তবে পুলিশ লাশ উদ্ধার করলেও এসব গুপ্ত হত্যাকাণ্ডের কারণ উদঘাটন করতে পারেনি। এখনও গ্রেফতার হয়নি হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িতরা। এ নিয়ে রাজশাহীর জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।
সর্বশেষ ১৫ ডিসেম্বর রাজশাহী পুঠিয়া উপজেলার জয়গিরপাড়া গ্রামে জোড়া খুনের ঘটনা ঘটে। পুলিশ এখনও এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। কেন এ নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তাও বের করতে পারেনি পুলিশ। ফলে এ নিয়ে উদ্বিগ্ন মানুষ। তবে পুলিশ বলছে এসব ঘটনার তদন্ত চলছে। খুব শিগগিরই খুনিদের আইনের আওতায় আনা হবে।
গত ১৫ ডিসেম্বর পুঠিয়া উপজেলার জয়গিরপাড়া গ্রামের নাসিরের ছেলে আলম এবং একই গ্রামের ভাদুর মেয়ে সাহারা ওরফে কালনীর লাশ কুড়েপুকুড়িয়া বাগান থেকে উদ্ধার করা হয়। তাদেরকে শ্বাসরোধ, জবাই ও পায়ের রগ কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।
কিন্তু পুলিশ এ জোড়া খুনের কারণ এখনও উদ্ধার করতে পারেনি। গ্রেফতারও করতে পারেনি কাউকে। এর আগে গত ৮ ডিসেম্বর নগরীর মতিহার থানার আবহাওয়া অফিসের পাশে আখক্ষেত থেকে আয়া নার্গিসের লাশ উদ্ধার করা হয়। তাকে অন্য কোথাও হত্যা করে সন্ত্রাসীরা লাশ সেখানে ফেলে গেছে বলে পুলিশের ধারণা। এছাড়াও এ এলাকা থেকে গত তিন মাসে ৪টি লাশ উদ্ধার করা হয়। অপরদিকে গত ৫ ডিসেম্বর নগরীর কেশবপুর এলাকায় শওকত হোসেন রোকন (২২) নামের এক কলেজ ছাত্র খুন হয়। ২৯ নভেম্বর দুর্গাপুর উপজেলার চকজয়নগর এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। ওই ব্যক্তিকে হত্যার পর লাশ নদীর তীরে ফেলে রাখা হয় বলে পুলিশ জানায়। দুই মাস পেরিয়ে গেলেও পুলিশ ওই অজ্ঞাত ব্যক্তির পরিচয় উদ্ধার করতে পারেনি। গত ১৫ অক্টোবর নগরীর মতিহার এলাকায় এক নারীকে মোবাইলে ডেকে নিয়ে হত্যা করা হয়। পুলিশ এ ঘটনায় মামলা নিলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। এছাড়া গত ২৯ অক্টোবর রাজপাড়া থানার কোর্ট যাত্রী ছাউনির পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। ২০ সেপ্টেম্বর নগরীর বোয়ালিয়া থানা এলাকায় যুবলীগ কর্মীদের হাতে খুন হন আওয়ামী লীগ নেতা পিন্টু। ২৪ নভেম্বর নগরীর গোরহাঙা মসজিদের পেছনের পুকুর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করে বোয়ালিয়া থানা পুলিশ। চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে জানায় পুলিশ। ৪ ডিসেম্বর নগরীর রাজপাড়া থানার বুলনপুরে প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে নিহত হন রোকন। ১১ নভেম্বর ইলিয়াস হোসেন মিন্টু নামের এক মাদরাসা ছাত্রকে হত্যা করা হয়। ২২ অক্টোবর পদ্মা নদীর চর থেকে রাবি সমাজকর্ম বিভাগের শিক্ষক শরীফুল ইসলামের ভাই ব্যবসায়ী তৌহিদুল ইসলামের লাশ উদ্ধার করে রাজপাড়া থানা পুলিশ। পরিকল্পিতভাবে নগরীর টি-বাঁধে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়। গত ৫ সেপ্টেম্বর হাতেম আলী নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়। ২১ সেপ্টেম্বরে চারঘাটে শহিদ আলী নামে এক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা করা হয়। একই দিনে পুঠিয়ার ধোকড়াকুল এলাকার একটি আখক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের কমপক্ষে এক মাস আগে তাকে হত্যা করে লাশ পুঁতে রাখা হয়েছিল বলে পুলিশের ধারণা। বাগমারা বারনই নদী থেকে ৬ আগস্ট আরিফুল ইসলাম নামে একজনের হাত-পা বাঁধা ও ২৯ সেপ্টেম্বর ডাঙাপাড়া বিলের মধ্যে টুটুল নামে একজনের লাশ উদ্ধার করে পুলিশ। তবে এসব ঘটনার মোটিভ এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।
সমপ্রতি রাজশাহী এলাকায় গুপ্তহত্যার ঘটনা বেড়ে যাওয়ায় এবং পুলিশ এসব ঘটনার কোনো মোটিভ উদঘাটন বা খুনিদের গ্রেফতার না করতে পারার ঘটনায় রাজশাহীর মানুষ এখন চরম উদ্বিগ্ন বলে জানান রাজশাহীর জনসাধারণ। এ ব্যাপারে রাজশাহী পুলিশ সুপার এসএম রোকনউদ্দিন জানান, এসব ঘটনা তদন্ত চলছে। খুব শিগগিরই খুনিদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এদিকে গত রোববার রাজশাহী জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটির জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় উপস্থিত সদস্যরা এসব হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, ২০ দিনের ব্যবধানে পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনা উদ্বেগের বিষয়। তারা আইন প্রয়োগকারী সংস্থাকে গুপ্তহত্যাসহ অন্যান্য অপরাধ বন্ধে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন।
http://www.amardeshonline.com/pages/details/2011/12/21/123271

Friday, 9 December 2011
সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটে মানববন্ধন : সারী নদীর উত্সমুখে ভারতের ড্যাম নিয়ে ফুঁসে উঠছে জনতা

জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের সারী নদীর উত্সমুখে ভারত ড্যাম নির্মাণ করে পরীক্ষামূলকভাবে বিদ্যুত্ উত্পাদন করায় সারী নদী বাঁচাও সংগঠনের মাধ্যমে গতকাল নদীর তীরে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন। তিনি বলেন, আগামী ২-৩ বছরের মধ্যে সারী নদীর উজানে ভারতের বাঁধ নির্মাণ করে বিদ্যুত্ উত্পাদনের ফলে সিলেটবাসী মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। নদী তীরবর্তীসহ দূরের এলাকার লোকজনের জীবন-জীবিকায় ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সারী নদীর জলজ সম্পদ নষ্টের পাশাপাশি বালু ও পাথর মহাল ধ্বংস হয়ে যাবে। শ্রমিক ও কৃষকরা বেকার হয়ে পড়বে, খরা, দুর্যোগ ও মঙ্গায় পরিণত হবে বৃহত্তর সিলেট।
ভারত প্রায় দেড় যুগ আগে টিপাই মুখে বাঁধ নির্মাণের পরিকল্পনা করে তখন বাংলাদেশের জনগণ দলমত নির্বিশেষে ভারতের বিপক্ষে আন্দোলন সংগ্রাম গড়ে তুললে প্রতিবাদেরমুখে বাঁধ নির্মাণ
কিছুটা স্থবির হয়ে যায়। কিন্ু্ত ভারত আবার ফারাক্কার মতো সিলেট অঞ্চলকে মরুভূমিতে পরিণত করতে টিপাই মুখে বাঁধ নির্মাণ করতে মরিয়া হয়ে ওঠে।
সিলেট জৈন্তাপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া সারী নদীকে বলা হয় লাইফ রিভার ও লাইফ লাইন। এ নদীর পানি দিয়ে এদেশের কৃষক কৃষিকাজ করে বিভিন্ন ফসল উত্পাদন করে দেশের খাদ্য ঘাটতি মেটাতে সহায়তা করছে। জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে টিকিয়ে রেখেছে এ নদীটি। জৈন্তাপুর উপজেলার সারী নদীর পানি দেশ-বিদেশে ‘স্বচ্ছ নীল পানি’ নামে পরিচিত। সারী নদীটি গভীর হওয়ায় বিরল প্রজাতির মাছ যেমন বাঘমাছ, কালিয়ারা, বোয়াল, গাঘটসহ হাজারও প্রজাতির মাছের প্রজনন কেন্দ্র এ নদীটি। সারী নদীর বালু বুয়েটের পরীক্ষিত ও উন্নতমানের হওয়ায় দেশের প্রত্যন্ত অঞ্চলে অট্টালিকা ও টাওয়ার নির্মাণকাজেও ব্যবহার করা হচ্ছে। সরকার এখান থেকে বছরে কোটি কোটি টাকার রাজস্ব আয় করছে। এ বছর শুধু বালু থেকে ১ কোটি ৪৪ লাখ টাকা সরকার লিজ মানি পেয়েছে। সিলেটের জৈন্তাপুরের উজানে ভারত সেখানে ড্যাম নির্মাণ করে বিদ্যুত্ উত্পাদন শুরু করেছে।
ভারত এ ড্যাম ব্যবহার করে ১২৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুত্ কেন্দ্র স্থাপন করে। ২০০২ সালের ২৫ অক্টোবর ভারতের তত্কালীন রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম আন্তর্জাতিক নদী আইন তোয়াক্কা না করে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সারী নদীর উজানে ভারত ড্যাম নির্মাণ করলেও এখন এ বিষয়েও বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা অবগত নন।
সারী নদীরতীরবাসী ইউপি সদস্য আবদুস শুক্করসহ এলাকাবাসী জানান, সারী নদীর উজানে ভারতের বাঁধ নির্মাণের ফলে পানির স্তর নিচে নেমে যায়। এ নদীপথে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা লঞ্চ-স্টিমার, নৌকাযোগে পাথর-বালু, কয়লা ও চুনাপাথরসহ বিভিন্ন দ্রব্যসামগ্রী সরবরাহ করা হতো। পানির নাব্য কমে যাওয়ার ফলে গত কয়েক বছর থেকে এ নদীতে লঞ্চ-স্টিমার আসতে দেখা যায়নি। ড্যাম নির্মাণের খবর পেয়ে নদীতীরবর্তী ও দূরবর্তী অঞ্চলের লোকজন ক্ষোভে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।
মত্স্যজীবী সুরঞ্জিত দাস জানায়, সারী নদীর পানির স্তর নিচে নেমে যাওয়ায় দিন দিন মাছের প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। হাজার হাজার মত্স্যজীবী শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। বালু ও পাথর শ্রমিকদের মধ্যে আবদুল মালেক জানান নদীতে স্রোত না থাকায় পর্যাপ্ত পরিমাণে বালু, পাথর আসছে না। যার ফলে শ্রমিক ও ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষিজীবী ময়নুল হোসেন, করিম, আবদুল জানান, বর্ষাকালে নদীতে ঢল না আসায় কৃষি জমিতে পলি মাটি না পড়ায় আগের তুলনায় ফসল ভালো হচ্ছে না।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি ও ১নং জৈন্তাপুর নিজপাট ইউপি চেয়ারম্যান আবদুল মালিক মানিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল হাফিজ, বিএনপি নেতা ইলিয়াছ উদ্দিন লিপু, গোয়াইনঘাটের বিএনপি নেতা হাজী ফখরুল ইসলাম, গোয়াইনঘাটের যুবদল নেতা মাস্টার শফিকুর রহমান, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বাহারুল আলম বাহার, জৈন্তাপুরের যুবদল নেতা লাল মিয়া, সমছির আহমদ, সরফ উদ্দিন, নুরুল ইসলাম, ছাত্রদল নেতা বুলবুল, বুরহান
I
Monday, 5 December 2011
টিপাইমুখ বাঁধ : সিলেটে সম্মিলিত সংগ্রাম পরিষদের ২ মাসের কর্মসূচি
সিলেট অফিস
সিলেটের সর্বস্তরের পেশাজীবীদের নিয়ে গঠিত টিপাইমুখ বাঁধ প্রতিরোধ সম্মিলিত সংগ্রাম পরিষদ টিপাইমুখ বাঁধবিরোধী দুই মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনের আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকী গতকাল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
যে কোনো মূল্যে সর্বনাশা মরণফাঁদ প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ নির্মাণ থেকে ভারত সরকারকে বিরত রাখতে সব শ্রেণীপেশার মানুষকে সঙ্গে নিয়ে দুই মাসব্যাপী শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে দেশে-বিদেশে গণসংযোগ, সর্বস্তরের জনতাকে সঙ্গে নিয়ে গণঅবস্থান, গণস্বাক্ষর সংগ্রহ অভিযান, গণসেমিনার এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকী বক্তৃতায় বলেন, টিপাইমুখ বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের ৩ কোটি মানুষ এবং দেশের এক-তৃতীয়াংশ কৃষিতে বিপর্যয়, বনাঞ্চল ধ্বংস, জীববৈচিত্র্য বিনষ্ট, বন্যা, নদী ভাঙন, ভূমিকম্প, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং মেঘনা অববাহিকায় লবণাক্ততার অনুপ্রবেশসহ বিভিন্ন মারাত্মক পরিবেশ বিপর্যয় নেমে আসবে। ধীরে ধীরে এই অঞ্চলে মরুকরণ প্রক্রিয়া শুরু হবে। তাই দেশ-মাতৃকার এ আন্দোলনে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে যেতে হলে আমাদের টিপাইমুখ বাঁধ প্রতিরোধ করতেই হবে। সম্মেলনে তিনি আরও বলেন, টিপাইমুখ বাঁধ নির্মাণের ফলে আসন্ন ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের হাত থেকে দেশকে রক্ষা করতে তীব্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এ সংগঠনটি গঠন করা হয়।
কর্মসূচির মধ্যে আরও রয়েছে জাতিসংঘ, সার্ক, ইইউ, কমনওয়েলথ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, অর্থনৈতিক দাতা সংস্থাসহ ভারতের প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। দেশের অভ্যন্তরে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুব দ্রুত সিলেটের সব জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে কমিটি গঠন করে আন্দোলনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করা। টিপাইমুখ বাঁধ এবং এর সম্ভাব্য পরিবেশ বিপর্যয়ের ওপর তথ্যসমৃদ্ধ বাংলা ও ইংরেজি ভাষায় বুকলেট ছাপানো ও বিতরণ করা।
সংগঠনের আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যক্ষ ইউসুফ জুলকারনাইন জায়গীরদারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও ছিলেন ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, সিলেট পৌর সভার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আফম কামাল, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর, এমসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এমএএনএ মাহবুব আহমদ, বিএমএ সিলেটের সাবেক সেক্রেটারি ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সাংবাদিক সেলিম আউয়াল, টিপাইমুখ বাঁধ প্রতিরোধ সম্মিলিত সংগ্রাম পরিষদের যুগ্ম সদস্য সচিব মো. মাহমুদুল হোসেন তোফা প্রমুখ।
সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এরই মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকীকে আহ্বায়ক করে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।
বিভিন্ন স্থানে গণসংযোগ-লিফলেট বিতরণ : ভারত সরকারের একতরফা টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে জকিগঞ্জ অভিমুখে ৮ ডিসেম্বর সিলেট জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আহ্বানে রোডমার্চ সফলের লক্ষ্যে গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অব্যাহত রয়েছে।
বালাগঞ্জ ওসমানী নগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণসংযোগকালে পৃথক পৃথক পথসভায় বক্তৃতা করেন রোডমার্চ বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা মশাহিদ আলী। সিলেট জেলা যুব জমিয়তের সভাপতি ও রোডমার্চ বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় আরও বক্তৃতা করেন জেলা জমিয়ত নেতা আবদুস সালাম রাশিদী, জেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক ডিএম মোহাম্মদ আলী, জেলা ছাত্র জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা কবির আহমদ, জেলা জমিয়ত সদস্য মাওলানা ইসমাইল, বালাগঞ্জ উপজেলা জমিয়ত নেতা মাওলানা আবদুস সালাম।
শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মরণফাঁদ টিপাইমুখ বাঁধ নির্মাণ করে ভারত সরকার বাংলাদেশকে অস্তিত্বের সঙ্কটে ফেলে দিতে উঠেপড়ে লেগেছে। টিপাইমুখ বাঁধ রুখতে শ্রমিক নেতাদের জনমত গঠনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এদেশের স্বাধীনতা সংগ্রামসহ সব গণতান্ত্রিক আন্দোলনে শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তিনি গতকাল ভারত সরকারের টিপাইমুখ বাঁধ নির্মাণ সিদ্ধান্তের প্রতিবাদে সিলেট জামায়াত ঘোষিত পক্ষকালব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর আয়োজিত সিলেটের বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের নেতার সঙ্গে মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
Wednesday, 23 November 2011
শেয়ারবাজারে দরপতন অব্যাহত : তিনদিনে ডিএসই’র সূচক পড়েছে ৫৬০ পয়েন্ট : বাংলাদেশ ব্যাংক ঘেরাও

অর্থনৈতিক রিপোর্টার
দরপতনের কবল থেকে বের হতে পারছে না শেয়ারবাজার। গতকালও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় ধরনের পতন হয়েছে। দিনশেষে ডিএসই সাধারণ সূচকের পতন হয়েছে ২২৮ পয়েন্ট। এ নিয়ে ঈদ-পরবর্তী তিন কার্যদিবসে ডিএসই সূচকের পতন হয়েছে ৫৬০ পয়েন্টের মতো। ঈদ-পরবর্তী প্রথম দুই দিন সূচকের পতন হয়েছিল প্রায় ১৬৬ পয়েন্ট করে। গতকাল পতন ২০০ পয়েন্ট ছাড়িয়ে গেছে। অব্যাহত দরপতনে শেয়ারবাজারের সূচক এখন মাত্র ৪ হাজার ৬৪৯ পয়েন্টে এসে দাঁড়িয়েছে। গত ডিসেম্বরে এ সূচক সর্বোচ্চ ৮ হাজার ৯১৮ পয়েন্টে উন্নীত হয়েছিল। মাত্র ১১ মাসের ব্যবধানে সূচকের এ মহাপতনে বিনিয়োগকারীদের পুঁজি হারানোর হাহাকারে প্রতিদিনই ভারী হয়ে উঠছে মতিঝিল এলাকা।
গতকালও পুঁজি হারানো বিনিয়োগকারীরা প্রতিবাদ সমাবেশ করেছে। এই কর্মসূচি শুধু ডিএসই ভবন চত্বরে সীমাবদ্ধ ছিল না, বিনিয়োগকারীরা বাংলাদেশ ব্যাংক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ ও সমাবেশ করেছে। এ সময় বিনিয়োগকারীরা শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতির জন্য অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংক গভর্নরকে দায়ী করে তাদের পদত্যাগের দাবিতে নানা সেম্লাগান দেয়।
গতকাল লেনদেন শুরুর প্রথম ১৫ মিনিট সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও এরপর শুরু হয় টানা পতন। পতনের ধারা অব্যাহত থাকায় ২২৮ পয়েন্ট কমে শেষ হয় দিনের লেনদেন। দরপতনের প্রতিবাদে বেলা ১২টা থেকে বিনিয়োগকারীরা ডিএসই ভবনের সামনের রাস্তায় বিক্ষোভ সমাবেশ শুরু করেন। বেলা ১টার দিকে মিছিল নিয়ে এসইসি কার্যালয়ে যেতে চাইলে পুলিশ শাপলা চত্বরের সামনে বাধা দেয়। বিনিয়োগকারীরা তখন বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেয় এবং রাস্তায় বসে পড়ে। এ সময় বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়। বিনিয়োগকারীরা শেয়ারবাজারের চলমান মন্দার জন্য বাংলাদেশ ব্যাংক গভর্নরকে দায়ী করে তার বিরুদ্ধে নানা সেম্লাগান দেন এবং তার পদত্যাগ দাবি করেন। এসময় হ্যান্ড মাইকে নিঃস্ব হয়ে যাওয়া বিনিয়োগকারীরা তাদের কষ্টের কথা বলে কান্নায় ভেঙে পড়েন।
বাংলাদেশ ব্যাংক কার্যালয় ঘেরাও প্রসঙ্গে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক একেএম শাহদাত উল্লাহ ফিরোজ বলেন, বাংলাদেশ ব্যাংকের অসময়োচিত পদক্ষেপ এবং অতিমাত্রার তদারকির কারণে বাজারে পতন শুরু হয়। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সিদ্ধান্তের কারণে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের আস্থার সঙ্কট তৈরি হয়েছে। এ সঙ্কটের কারণে নানা উদ্যোগ নেয়ার পরও বাজারের পতন ঠেকানো যাচ্ছে না। আমরা গভর্নরের অদূরদর্শী সিদ্ধান্তের শিকার হয়ে আজ পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। আগামীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে জানান তিনি।
বিক্ষোভে অংশ নেয়া আবদুল রাজ্জাক নামের একজন বিনিয়োগকারী জানান, তিনি হাবিবুর রহমান সিকিউরিটিজে লেনদেন করেন। ২০১০ সালের নভেম্বরে তার বিনিয়োগ করা মূলধন ছিল ১ কোটি ৬৭ লাখ টাকা। এক বছরের ব্যবধানে চলতি বছরের নভেম্বরে এসে তার মূলধন ৭০ লাখের নিচে নেমে এসেছে। এতে তিনি ৪০ শতাংশেরও বেশি বিনিয়োগ হারিয়েছেন। রাজ্জাক জমিজমা বিক্রি এবং অন্যান্য ব্যবসা বন্ধ করে জমানো সব টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করেন এবং এ ব্যবসাকে কেন্দ্র করেই তার মূল আয়। পুঁজি হারিয়ে এখন আহাজারি, বিক্ষোভ আর বার বার আশায় বুক বেঁধে পতনের জালে পা দেয়া ছাড়া তার কিছুই করার নেই।
পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া আরেক বিনিয়োগকারী হুমায়ুন কবির জানান, দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। দেশে ফিরে জমানো সব টাকা নিয়ে ৮ হাজার সূচকে সিনহা সিকিউরিটিজের মাধ্যমে বাজারে বিনিয়োগ করেন। নিজের মূলধন ছিল ৫০ লাখ এবং ঋণসহ প্রায় ১ কোটি টাকারও বেশি তার বিনিয়োগ দাঁড়ায়। কিন্তু বিপর্যয়ের পর সূচক গতকাল সাড়ে চার হাজার পয়েন্টে এসে দাঁড়ায়। এ অবস্থায় তিনি মূল পুঁজি হারিয়ে এখন ব্রোকারেজ হাউসের কাছে ৩০ লাখ টাকা ঋণে রয়েছেন। শেয়ারাবাজারে বিনিয়োগ করে নিঃস্ব এ আহমেদ নামের একজন বিনিয়োগকারী বরিশাল থেকে গতকাল রাতে আমার দেশ কার্যালয়ে ফোন করে জানান, তিনি বিভিন্নভাবে ধার-দেনা করে শেয়ারবাজারে ৫৭ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। বিনিয়োগের বিপরীতে তিনি মার্জিন লোনও নিয়েছিলেন। এখন তার পুঁজির পুরোটাই শেষ হয়ে গেছে। এখন ব্রোকারেজ হাউস উল্টো তার কাছে ২ লাখ টাকা পাওনা হয়েছে। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা নিঃশেষ হয়ে গেছি, আমাদের বাঁচান। শেয়ারবাজারে দরপতনে এভাবে প্রতিদিনই বাড়ছে নিঃস্ব মানুষের সংখ্যা। আর তাদের কান্নার ধ্বনি প্রতিদিনই বাড়ছে।
গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ২৪৮টি কোম্পানির ৪ কোটি ৮ লাখ ১৬ হাজার ২৬৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ২৫২ কোটি ৮৬ লাখ ৫৭ হাজার ৮৬২ টাকা, যা আগের দিনের চেয়ে ৬৮ কোটি ৮৭ লাখ টাকা কম। ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২২৮ দশমিক ২০ পয়েন্ট কমে ৪ হাজার ৬৪৯ দশমিক ৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসই-২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৪২ দশমিক ৬৬ পয়েন্ট কমে ৩ হাজার ৫৭৯ দশমিক ৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ২৪৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮টির কমেছে ২৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১টি কোম্পানির দর।
আর্থিক লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো— গ্রামীণফোন, বেক্সিমকো লিমিটেড, ফু-ওয়াং সিরামিকস্, ন্যাশনাল ব্যাংক, তিতাস গ্যাস, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউসিবিএল, এমআই সিমেন্ট, মার্কেন্টাইল ব্যাংক লি. ও স্কয়ার ফার্মাসিউটিক্যাল।
সূচক ৫ হাজার পয়েন্টের নিচে : বিনিয়োগকারীদের পুঁজি হাওয়া

অর্থনৈতিক রিপোর্টার
আনোয়ার হোসেন ২০০৯ সালে মিরপুরে নিজের ফ্ল্যাট বিক্রি করে ৩০ লাখ, নিজস্ব ব্যবসা ও আত্মীয়স্বজন থেকে ঋণ করে আরও ২৯ লাখ টাকাসহ মোট ৫৯ লাখ টাকা বিনিয়োগ করেছেন শেয়ারবাজারে। লাভের একটি অংশ দেয়া হবে—এ শর্তে আরও পাঁচ বন্ধুর পোর্টফোলিও ম্যানেজ করতেন তিনি। বাড়তি লাভের আশায় ব্রোকারেজ হাউস থেকে মার্জিন লোনও নিয়েছিলেন। সব মিলিয়ে তার বিনিয়োগের পরিমাণ প্রায় ৪ কোটি টাকায় দাঁড়িয়েছিল। কিন্তু শেয়ারবাজারের অব্যাহত ধসে আনোয়ার শুধু তার পুরো পুঁজিই হারাননি, উল্টো ব্রোকারেজ হাউস তার কাছে ৩০ লাখ টাকা পাবে। চোখের সামনেই হাওয়া হয়ে গেছে তার সব বিনিয়োগ। লাভের আশায় শুধু একজন আনোয়ার হোসেনই নন, এমন কয়েক লাখ বিনিয়োগকারী শেয়ারবাজারে বিনিয়োগ করে আজ নিঃস্ব। শেয়ারবাজারের অব্যাহত ধসে প্রতিদিনই বাড়ছে আনোয়ার হোসেনের মতো সর্বহারা বিনিয়োগকারীর সংখ্যা। আর তাদের কান্নায় ভারী হয়ে উঠছে রাজধানীর মতিঝিল এলাকা। শেয়ারবাজারের ধস ঠেকাতে একের পর এক উদ্যোগ নেয়া হলেও তা কোনো কাজেই আসছে না। গতকালও দেশের শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে। আগের দিনের ধারাবাহিকতা বজায় রেখে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচকের পতন হয়েছে ১৬৫ পয়েন্টের মতো। দিনশেষে ডিএসই সাধারণ সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৭৭ পয়েন্টে। ২০১০ সালের ১৭ জানুয়ারির পর এটিই ডিএসই সূচকের সর্বনিম্ন অবস্থান। ওইদিন ডিএসই সাধারণ সূচক ছিল ৪ হাজার ৮৭৬ পয়েন্ট। অর্থাত্ গত ২২ মাসের মধ্যে সূচকের অবস্থান সর্বনিম্নে চলে এসেছে।
ঈদের ছুটির পর শেয়ারবাজার পরিস্থিতি ভালো হবে—এমন আশায় ছিলেন সাধারণ বিনিয়োগকারীরা। কিন্তু তাদের সে আশা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ঈদের ছুটির পর মাত্র দুই দিনের লেনদেনে ডিএসইর সাধারণ সূচকের পতন হয়েছে ৩৩১ পয়েন্ট। আর এ পতনের ফলে ডিএসই সাধারণ সূচক নেমে এসেছে ৫ হাজার পয়েন্টের নিচে। শেয়ারবাজারের সূচক ৫ হাজার পয়েন্টের নিচে নামতে দেয়া হবে না, বিনিয়োগকারীদের মধ্যে এ ধরনের একটা ধারণা চালু ছিল। কিন্তু গতকাল তাদের সে ধারণা মিথ্যা প্রমাণিত হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে গেছে। গতকাল লেনদেন শুরুর মাত্র ৫ মিনিটের মাথায় ডিএসই সূচকের পতন ঘটে ১০০ পয়েন্টের মতো। সূচক ৫ হাজার পয়েন্টের নিচে নেমে আসে। উদ্বিগ্ন বিনিয়োগকারীরা ডিএসই ভবনের সামনে জড়ো হতে থাকেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সূচকের পতন অব্যাহত থাকলে ডিএসই ভবনের সামনে ক্ষুব্ধ বিনিয়োগকারীর উপস্থিতিও বাড়তে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে তারা বিক্ষোভ সমাবেশ শুরু করেন। বেলা ১১টা ৫৫ মিনিটে ডিএসই সূচকের ২৩৮ পয়েন্টের পতন হলে বিক্ষোভ সমাবেশ নতুন গতি লাভ করে। বেলা ১২টা থেকে সূচকে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিলেও আগের দিনের তুলনায় ১৬৪ দশমিক ৭১ পয়েন্ট কমে দিনশেষে ডিএসই সাধারণ সূচক ৪ হাজার ৮৭৭ দশমিক ৫২ পয়েন্টে এসে দাঁড়ায়। ২০১০ সালের ৫ ডিসেম্বর ডিএসইর সাধারণ সূচক সর্বোচ্চ ৮ হাজার ৯১৮ পয়েন্টে উন্নীত হয়েছিল। সেই থেকে একের পর এক ধসের ঘটনা ঘটছে। অর্থাত্ মাত্র ১১ মাসের ব্যবধানে ডিএসইর সাধারণ সূচকের পতন হয়েছে ৪ হাজার ৪১ পয়েন্টের, শতাংশ হিসেবে এ পতনের হার ৪৫ ভাগেরও বেশি।
এদিকে শেয়ারবাজারে অব্যাহত পতনকে ব্যাখ্যাতীত বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এসইসির সাবেক চেয়ারম্যান ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেন, শেয়ারবাজারে কেন টানা দরপতন হচ্ছে, তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। টানা দরপতনের সুনির্দিষ্ট কোনো কারণ নেই। তিনি আরও বলেন, দর কমতে কমতে এখন শেয়ারের দর অনেক নিচে নেমে এসেছে। এ অবস্থায় বিনিয়োগে ঝুঁকি নেই। তারপরও বিনিয়োগকারীরা কেন শেয়ার কিনছে না তা বুঝতে পারছি না। শেয়ারবাজারে অব্যাহত দরপতনের পেছনে কোনো কারসাজি রয়েছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
একের পর এক উদ্যোগ নেয়ার পরও ধস ঠেকাতে ব্যর্থ হওয়ায় বড় ধরনের চাপের মুখে পড়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। শেয়ারবাজারে কারসাজি রোধে ব্যর্থ হওয়ায় এবং বিনিয়োগকারীদের আস্থা হারানোর কারণে জিয়াউল হক খোন্দকারের নেতৃত্বে গঠিত কমিশনকে সরিয়ে দেয় সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. খায়রুল হোসেনকে চেয়ারম্যান করে কমিশনকে পুনর্গঠন করা হয়। গত মে মাসে কমিশনের চেয়ারম্যান হিসেবে যোগ দেন খায়রুল হোসেন। চেয়ারম্যান হিসেবে যোগদানের দিনই তিনি বলেছিলেন, বিনিয়োগকারীদের আস্থা অর্জন করে একটি শক্তিশালী, স্বচ্ছ ও স্থিতিশীল পুঁজিবাজার গড়ে তোলাই হবে কমিশনের লক্ষ্য। কিন্তু পুনর্গঠিত কমিশন বিনিয়োগকারীদের আস্থা অর্জনে সফল হতে পারেনি। বিভিন্ন ক্ষেত্রে কমিশন বেশ ইতিবাচক পদক্ষেপ নিলেও সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সফলতা দেখাতে পারেনি। ফলে পুনর্গঠিত কমিশনের ওপর বিনিয়োগকারীদের আস্থা কমতে শুরু করেছে। তবে অনেকেই মনে করছেন, পুরো কমিশন পুনর্গঠিত হওয়ার কারণে অভিজ্ঞতার বিষয়ে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। আর এ কারণে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় যথার্থ পদক্ষেপ নিতে পারছে না কমিশন। ফলে কমিশনের ওপর চাপ প্রয়োগ করে বিভিন্ন গোষ্ঠী তাদের ফায়দা হাসিল করে নিচ্ছে, কিন্তু বাজারে স্থিতিশীলতা ফিরে আসছে না। বিভিন্ন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কমিশনের ভিতরে দ্বন্দ্ব রয়েছে বলেও অভিযোগ উঠেছে। বিশেষ করে ক্ষমতাসীন রাজনৈতিক দলের মতাদর্শে প্রকাশ্য সমর্থনকারী একজন সদস্য নানাভাবে কমিশনের ওপর প্রভাব বিস্তার করছেন বলে জোর গুজব রয়েছে। এ কারণে কমিশনের মধ্যে এক ধরনের অস্থিরতা রয়েছে। বাজারেও এর প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ফোর্সড সেল বন্ধে এসইসির নির্দেশনা : শেয়ারবাজারে অব্যাহত দরপতনে সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি বড় ধরনের আর্থিক ঝুঁকির মুখে পড়েছে মার্জিন ঋণ দেয়া ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো। আর্থিক ঝুঁকি কমাতে বাধ্য হয়েই তারা গ্রাহকের শেয়ার ফোর্সড সেল শুরু করেছেন। আগে থেকে কিছু কিছু ফোর্সড সেল হলেও গত দু’দিনে ফোর্সড সেলের পরিমাণ বেড়েছে। এরই প্রেক্ষিতে এসইসির পক্ষ থেকে বাজার পরিস্থিতি বিবেচনায় ফোর্সড সেল না করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন এসইসির নির্বাহী পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র সাইফুর রহমান। তিনি বলেন, আমরা বেশ কিছু ফোর্সড সেলের অভিযোগ পেয়েছি। এসব অভিযোগের ভিত্তিতে আমরা তাদেরকে ফোর্সড সেল না করার জন্য বলেছি। আশা করছি, বাজারের স্বার্থে তারা ফোর্সড সেল করবেন না। তবে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করার বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি। তিনি বলেন, এক্ষেত্রে আইন পরিবর্তনের প্রয়োজন হবে। কিন্তু এটি সময়সাপেক্ষ। সেজন্য কমিশনের পক্ষ থেকে আপাতত মৌখিক নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।
আগামীকাল এবিবি’র সঙ্গে এসইসির বৈঠক : শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ এবং ৫ হাজার কোটি টাকার ‘স্টক মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড’ গঠনের বিষয়ে আগামীকাল অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সঙ্গে এসইসির বৈঠক হবে। বেলা ১১টায় এ বৈঠক হবে বলে এসইসি সূত্রে জানা গেছে।
বিনিয়োগকারীদের বিক্ষোভ : শেয়ারাবাজারে দরপতনের প্রতিবাদে গতকালও সাধারণ বিনিয়োগকারীরা ডিএসই ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছেন। বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ডিএসই ভবনের সামনের রাস্তায় অবস্থান নেন তারা। তারা এ সময় শেয়ারবাজারে ধস ঠেকাতে ব্যর্থ অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে নানা সেম্লাগান দেন এবং তাদের পদত্যাগের দাবি জানান। বিক্ষোভের সময় মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাকের মোড় পর্যন্ত সব ধরনের যানচলাচল বন্ধ ছিল। এদিকে গতকাল বিনিয়োগকারীদের একটি গ্রুপ বেলা ২টার দিকে এসইসি কার্যালয় ঘেরাও করে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এসইসির ফটক বন্ধ করে দেয়া হয়। পরে বিনিয়োগকারীদের একটি দল এসইসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাত্ করে বিভিন্ন দাবি-দাওয়া পেশ করে। তারা গত দু’দিনের ট্রেড বাতিল, শেয়ারবাজার পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত লেনদেন বন্ধ, ফোর্সড সেল বন্ধে এসইসির প্রজ্ঞাপন জারিরও দাবি জানান। এসইসির চেয়ারম্যান তাদের দাবির বিষয়ে আইনি দিক খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন।
বাজার পরিস্থিতি : গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৫২টি কোম্পানির মধ্যে মাত্র ১৫টির দর বেড়েছে। কমেছে ২৩৫টির এবং অপরিবর্তিত ছিল ২টির। ক্রেতার অভাবে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে দর কমলেও আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ বেড়েছে। আগের দিন ডিএসইতে ২০৬ কোটি ৫৪ লাখ টাকার আর্থিক লেনদেন হলেও গতকাল তা ৩২১ কোটি ৭৪ লাখ টাকায় উন্নীত হয়েছে।
মূলধন আড়াই লাখ কোটি টাকার নিচে : অব্যাহত দরপতনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন আড়াই লাখ কোটি টাকার নিচে নেমে এসেছে। গতকাল দিনশেষে ডিএসইর বাজার মূলধন ২ লাখ ৪৬ হাজার ৪৭০ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে। আগের দিনের তুলনায় গতকাল বাজার মূলধন কমেছে ৬ হাজার ৪১০ কোটি টাকা। গত ৫ ডিসেম্বর ডিএসইর বাজার মূলধন সর্বোচ্চ ৩ লাখ ৬৮ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছিল। মাত্র ১১ মাসের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১ লাখ ২২ হাজার কোটি টাকা।
নিঃস্ব বিনিয়োগকারীর আর্তনাদ বাড়ছে : শেয়ারাবাজারে দরপতনে প্রতিদিনই নিঃস্ব বিনিয়োগকারীদের আর্তনাদ বাড়ছে। নিঃস্ব আনোয়ার হোসেন বলেন, গত তিন মাসে আমার সঙ্গে বাসার যোগাযোগ নেই। রাতে বন্ধু-বান্ধবের বাসায় থাকি। গত রোজার ঈদও বাইরে কাটিয়েছি, এবার কোরবানির ঈদও পরিবারের সঙ্গে করতে পারিনি। দুই ছেলে ও স্ত্রী নিয়ে সংসার কীভাবে চলছে, তার খোঁজ-খবর নিতে পারছি না। বাসাভাড়া দিতে পারছি না। আমি নিঃস্ব হয়ে গেছি। লক্ষ্মীপুর জেলার বিজয়নগর গ্রামের আনোয়ার হোসেন আরও বলেন, সরকার আমাদের শেয়ারবাজারে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছে। তাদের সে আহ্বানে সাড়া দিয়ে আজ আমরা সব হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছি। আনোয়ার হোসেন তার কষ্টের কথা বলতে গিয়ে বারবার বাকরুদ্ধ হয়ে পড়ছিলেন।
ইকবাল খান রিপন নামে আরেক বিনিয়োগকারী বলেন, ২০১০ সালের আগস্ট মাসে তিনি শেয়ারবাজারে বিনিয়োগ করেন। তার মোট বিনিয়োগের পরিমাণ সাড়ে ৪৩ লাখ টাকা। এর মধ্যে জমি বিক্রি করে ২১ লাখ, বাকি টাকা বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন থেকে ধার করেছেন। ৪৩ লাখ টাকার বিপরীতে মার্জিন লোন নিয়েছেন ২৩ লাখ টাকা। কিন্তু পোর্টফোলিও এখন নেগেটিভ হয়ে গেছে। অর্থাত্ শেয়ার বিক্রি করে মার্জিন লোন শোধ করা সম্ভব হবে না। ইবিএল হাউসে লেনদেন করেন তিনি। তিনি বলেন, এখন একবেলা খেয়ে আরেক বেলা না খেয়ে চলছে জীবন। গত চার মাস বাসাভাড়া দিতে পারছি না। দুই সন্তানের মধ্যে বড় জন লেখাপড়া করছে; কিন্তু তার খরচও দিতে পারছি না। তিনি বলেন, মানসিকভাবে ভেঙে পড়েছি। দুশ্চিন্তায় রাতে ঘুম হয় না।
গোপালগঞ্জের কোটালীপাড়ার নুরুল ইসলাম জানান, তিনি জমি ও স্ত্রীর গয়না বিক্রি করে, নিজের জমানো টাকা, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের কাছ থেকে ধার করে মোট ৩২ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। এখন তার বিনিয়োগের পরিমাণ মাত্র ৮ লাখ টাকায় নেমে এসেছে। তিনি বলেন, বন্ধু-বান্ধবকে মুনাফা দেব—এ শর্তে টাকা ধার নিয়েছিলাম। প্রতি লাখে মাসে এক হাজার টাকা দেয়ার কথা বলে টাকা ধার নিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত কাউকে কোনো লাভ তো দূরের কথা, পুঁজিই হাওয়া হয়ে গেছে। যাদের কাছ থেকে ধার করেছি, তারা এখন আমার শত্রু হয়ে গেছে। স্ত্রীর সঙ্গেও টানাপড়েন চলছে। তিনি বলেন, শেয়ারবাজারের কারণে এখন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি অভিযোগ করে বলেন, আমাদের টাকা লুটপাট করা হয়েছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারে এসে শেয়ারবাজারে লুটপাট করেছিল; এবার আবারও তারা লুটপাট করেছে।
শেয়ারবাজারে অব্যাহত দরপতনে বিনিয়োগকারীদের ঘোষণা : দাবি পূরণ না হলে ৭ ডিসেম্বর মহাসমাবেশ

অর্থনৈতিক রিপোর্টার
শেয়ারবাজারে দরপতন অব্যাহত রয়েছে। গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকের পতন হয়েছে ৪০ পয়েন্ট। ফলে দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬ পয়েন্টে। এ নিয়ে টানা ৪ দিন সূচকের পতন দিয়ে শেষ হয়েছে গতকালের লেনদেন। আর এ সময়ে ডিএসই সূচক হারিয়েছে ৪১৯ পয়েন্ট।
এদিকে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবিতে ৯ দফা দাবি জানিয়েছে বিনিয়োগকারী ঐক্য পরিষদ। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে এসব দাবি মেনে নিয়ে শেয়ারবাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনা না হলে আগামী ৭ ডিসেম্বর ঢাকায় বিনিয়োগকারীদের মহাসমাবেশ করা হবে বলে জানিয়েছেন পরিষদের নেতারা। গতকাল পরিষদের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মহাসমাবেশের ঘোষণা দেয়া হয়। অবশ্য শেয়ারাবাজারে দরপতনের প্রতিবাদে গতকালও বিনিয়োগকারীরা ডিএসই ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। গতকালের বাজার বিশ্লেষণে দেখা যায়, সূচকের পতন দিয়ে শুরু হয় দিনের লেনদেন। লেনদেন শুরুর ১০ মিনিটে ডিএসই সূচকের পতন ঘটে ৩৫ পয়েন্টের মতো। এরপর সূচকে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিলেও ১০ মিনিটের ব্যবধানেই ফের নিম্নমুখী ধারা দেখা দেয়। বেলা সাড়ে ১১টায় পতনমুখী ধারা থেকে বেরিয়ে আসে বাজার এবং বেলা ১২টা পর্যন্ত সূচকের একটানা বৃদ্ধি ঘটে। এসময় সূচক আগের দিনের তুলনায় ৬৮ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু এরপর টানা দরপতন শুরু হলে শেষ পর্যন্ত আগের দিনের তুলনায় ৪০ দশমিক ৬৩ পয়েন্টের পতন দিয়ে শেষ হয় দিনের লেনদেন। লেনদেনে অংশ নেয়া ২৪৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত ছিল ১১টির। সূচক পতনের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে। আগের দিনের তুলনায় ৪০ কোটি টাকা কমে দিনশেষে লেনদেন হয়েছে ২৯০ কোটি টাকা। বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিনিয়োগকারীদের মধ্যে আস্থা না থকার কারণে সামান্য দরবৃদ্ধির সঙ্গে সঙ্গেই শেয়ার বিক্রির চাপ বেড়ে যায়। বিক্রি চাপ বেড়ে যাওয়ার কারণে দরপতনের ঘটনা ঘটছে। তারা আরও জানান, দরপতন ঠেকাতে হলে শেয়ারের চাহিদা তৈরি করতে হবে। কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় না হলে সে চাহিদা তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম। ব্যাংকগুলো বিনিয়োগের যে ঘোষণা দিয়েছে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। অথবা বিনিয়োগ করলেও তা খুবই সামান্য আকারের। বর্তমানে বাজারে বিনিয়োগের অত্যন্ত অনুকূল পরিবেশ রয়েছে বলেও সংশ্লিষ্টরা মনে করছেন।
বিনিয়োগকারীরা অভিযোগ করছেন, ঘোষণা দিলেও তারা এখন পর্যন্ত শেয়ারবাজারে বিনিয়োগ করেনি। ব্যাংকগুলো এ ধরনের ঘোষণা দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করেছে। এর আগে বাংলাদেশ ফান্ডের ৫ হাজার কোটি টাকা দিয়ে শেয়ারাবাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনার ঘোষণা দেয়া হয়েছিল। কিন্তু বাস্তবে সে ফান্ডের কোনো প্রভাবই পড়েনি। কালোটাকা বিনিয়োগের সুযোগ দেয়া হলেও এ বিষয়ে সরকারের অস্পষ্ট অবস্থানের কারণে কালোটাকা বিনিয়োগ হচ্ছে না। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বাজারে সক্রিয় হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছিল। কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আর বেশি নিষ্ক্রিয় হয়ে পড়েছে। বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এসইসি দফায় দফায় মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ব্রোকারেজ হাউসের প্রতিনিধি, স্টক এক্সচেঞ্জের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। কিন্তু এসব বৈঠকের পরও বাজারে ধস থামছে না।
নানা উদ্যোগ নেয়ার পরও বাজারে দরপতনের পেছনে কারসাজি থাকতে পারে বলেও সাধারণ বিনিয়োগকারীদের ধারণা। তারা বলেন, দরপতন ঘটিয়ে কম দামে শেয়ার কেনার সুবিধা করে দেয়া হচ্ছে। কম দামে শেয়ার কেনার জন্যই এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নিষ্ক্রিয় হয়ে রয়েছে। দর আরও কমে গেলে তারা শেয়ার কিনতে শুরু করবে এবং তারা পরবর্তীতে দর বাড়িয়ে মুনাফা হাতিয়ে নেবে।
মহাসমাবেশের ঘোষণা : শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরে না আসলে আগামী ৭ ডিসেম্বর মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। গতকাল মতিঝিলস্থ নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মিজানুর রশীদ চৌধুরী বলেন, আমরা সরকারকে ৬ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছি। এ সময়ের মধ্যে যদি বাজারে স্থিতিশীলতা ফিরে না আসে তাহলে আগামী ৭ ডিসেম্বর সারাদেশের বিনিয়োগকারীদের নিয়ে মহাসমাবেশ ডাকা হবে। এ মহাসমাবেশ থেকে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, আমাদের মহাসমাবেশ ডাক দিতে বাধ্য করবেন না। আমরা কোনো রাজনৈতিক দল করি না। আমরা সাধারণ বিনিয়োগকারী। পুঁজি হারিয়ে আমরা আজ আন্দোলনে নামতে বাধ্য হচ্ছি।
সমাবেশে লিখিত বক্তব্যে বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে শেয়ারবাজারের স্থিতিশীলতার জন্য ৯ দফা দাবি পেশ করা হয়। এগুলো হলো—ব্যাংকগুলোকে আগামীকাল (আজ) থেকে আমানতের ১০ শতাংশ শেয়ারবাজারে বিনিয়োগ শুরু, মার্চেন্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানিগুলোকে আইনি সীমার মধ্যে সর্বোচ্চ পরিমাণে বিনিয়োগে বাধ্য করা, মিউচুয়াল ফান্ডের মূলধনের ৮০ শতাংশ শেয়ারবাজারে বিনিয়োগে বাধ্য করতে হবে, কোম্পানি আইন সংশোধন করে পরিচালকদের কমপক্ষে ৪০ থেকে ৫১ শতাংশ শেয়ার সংরক্ষণে বাধ্য করা, অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে এনবিআর ও দুদকের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি, বৃহত্ পুঁজির বিনিয়োগকারীদের ভয় না দেখিয়ে তাদের বিনিয়োগে বাধ্য করা, আইসিবিকে শেয়ার ক্রয়ে বাধ্য করা, প্রিমিয়াম ছাড়াই আইপিওতে কোম্পানিকে শেয়ার ছাড়ার অনুমতি দেয়া, বিনিয়োগকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার।
এ সময় পরিষদের সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম, সহ-সভাপতি সেলিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এ কে এম শাহদাত উল্লাহ ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিষদের নেতারা বলেন, শেয়ারবাজারের বিনিয়োগকারীদের নিয়ে প্রতারণা করা হচ্ছে। ব্যাংকগুলো বিনিয়োগে আসার ঘোষণা দিলেও তারা বিনিয়োগ করছে না। ব্যাংকগুলো যদি ৭ থেকে ১০ দিন পর্যন্ত বড় ফান্ড নিয়ে বাজারে বিনিয়োগ শুরু করতো তাহলে বাজার পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতো। কিন্তু তা হচ্ছে না। তারা আরও বলেন, ব্যাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ৫ হাজার কোটি টাকার ‘স্টক মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড’ গঠনের ঘোষণা দিয়েছে। কিন্তু আমরা ধারণা করছি, এ ধরনের ফান্ড গঠন করা সম্ভব হবে না। বাংলাদেশ ফান্ড গঠন করে বিনিয়োগকারীদের সঙ্গে মনস্তাত্ত্বিক প্রতারণা করা হয়েছে বলে তারা জানান।

Subscribe to:
Posts (Atom)